• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে ইউক্লিপটাস গাছের চারার সাথে এ কেমন শত্রুতা?

কুলিয়ারচরে ইউক্লিপটাস
গাছের চারার সাথে
এ কেমন শত্রুতা?

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাতের আঁধারে এক কৃষকের ২শ ইউক্লিপটাস (সাদা আকাশী) গাছের চারা কেটে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে কুলিয়ারচর পৌরসভার মইপুর গ্রামের মৃত হাজী আপ্তাব উদ্দিন খানের পুত্র কৃষক হাজী ওয়াফিকুল ইসলাম খানের পুকুরপাড়ে।
কৃষক হাজী ওয়াফিকুল ইসলাম খান বলেন, প্রায় ১০ বছর আগে তার সাড়ে ১৭ শতাংশ ভূমির মধ্যে মাছ চাষের জন্য একটি পুকুর তৈরী করে পুকুর পাড়ে ১০০টি লম্বু গাছ রোপন করেন। এসব গাছ ১৫ দিন আগে বিক্রয় করে ১০ দিন আগে পুকুর পাড়ে ২শ ইউক্লিপটাস (সাদা আকাশী) গাছের চারা রোপন করেন। গাছের চারা রোপন করার পর গত ১৪ জুন সোমবার গভীর রাতে কে বা কারা এসব গাছ কেটে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।
এঘটনার সংবাদ পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলমসহ শত শত মানুষ পুকুর পাড়ে এসে ক্ষতিগ্রস্ত গাছে চারা দেখে সবাই বলা বলি করছে ইউক্লিপটাস গাছের চারার সাথে এ কেমন শত্রুতা?
এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় কুলিয়ারচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://fb.watch/68gDs2uPiA/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *