• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি

করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ধ্বংসস্তুপ নেয়ামতপুর বাজার। -পূর্বকণ্ঠ

করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ দোকান
পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি

# মোস্তফা কামাল #

করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকার।
এলাকাবাসী জানায়, ৩ এপ্রিল শুক্রবার সকালে আব্দুল মোতালিবের মুদির দোকানে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা শহর ও তাড়াইল থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রায় তিন ঘন্টার আগুনে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুমেন মুর্শেদ জানিয়েছন, প্রাথমিক হিসাবে ২৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *