• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা নির্দেশনা অমান্য করায় ৯ জনকে জরিমানা

কিশোরগঞ্জে টর্চের আলোয় মামলা লিপিবদ্ধ করা হচ্ছে। -পূর্বকণ্ঠ

 

কিশোরগঞ্জে করোনা নির্দেশনা
অমান্য করায় ৯ জনকে জরিমানা

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জ শহরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান করোনা প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা অমান্য করে বাইরে ঘোরাফেরা করার দায়ে ৯ জনকে আটক করে ৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথ জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল কামাহ তমালসহ ৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত সরকারি গুরুদয়াল কলেজ ও পুরানথানা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান, মাহবুবুর রহমান, এনামুল, আজিজুর রহমান, রানা, তুষার, বাবুল, ইদ্রিছ মিয়া ও সাদ্দামসহ মোট ৯ জনকে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে ৩০০ থেকে দুই হাজার টাকা করে মোট ৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *