• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকসেবী ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের সাজা

মায়ের অভিযোগের ভিত্তিতে
মাদকসেবী ছেলেকে ভ্রাম্যমাণ
আদালতে এক বছরের সাজা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে মাদক সেবনের অভিযোগে এক মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ ১৩ জুন রোববার ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে বিশাল (২১) কে এ সাজা প্রদান করা হয়।
জানা যায়, ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায় বিভিন্ন চুরি, ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে বিশাল। মায়ের অভিযোগের ভিত্তিতে ১২ জুন শনিবার রাতে মাদক সেবনরত অবস্থায় ভৈরব থানা পুলিশ ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে বিশালকে আটক করে। পরে ১৩ জুন রোববার ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে বিশাল তার দোষ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বিশালকে ১ বছরের সাজা প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *