• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৪
মাদক ব্যবসায়ী আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে ৫২পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আজ ১৩ জুন রোববার মধ্যরাতে ভৈরব পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার শহীদুল্লাহ মিয়ার ছেলে আমান উল্লাহ (৪০), তার স্ত্রী চায়না বেগম (৩৫), পৌর শহরের রানীর বাজার এলাকার শফিক মিয়ার ছেলে রাকিব (২৫), জগন্নাথপুর এলাকার আব্দুল শহিদ মিয়ার ছেলে কাজল (২৫)। পরে আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার মধ্যরাতে কমলপুর পঞ্চবটি এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে চায়না বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ভৈরব থানাসহ আশপাশের থানায় একাধিক মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। রোববার সকালে তাদের সবাইকে কিশোরগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *