• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ‘ইউএনও’

পাকুন্দিয়ায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী
পৌঁছে দিচ্ছেন ‘ইউএনও’

# রাজন সরকার #

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান। সরকারি বরাদ্দ থেকে দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি ডাল।
৩ এপ্রিল শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পৌরসদরসহ সৈয়দগাঁও, মির্জাপুর, এগারসিন্দুর গুচ্ছগ্রাম ও মঠখোলা এলাকার দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি দিলিপ রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাভাইরাস মোকাবিলায় নিম্ন আয়ের মানুষ ধোপা, নাপিত, রিকসা চালক, ভিক্ষুক, অনগ্রসর রবিদাস সম্প্রদায়, গুচ্ছ গ্রামসহ উপজেলার সাত শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবান ব্যক্তি বা সংগঠনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করতে আগ্রহীদের উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণ করতে অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *