পাকুন্দিয়া থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল শনিবার রাত ৯টার দিকে পাকুন্দিয়ার দক্ষিণ খামা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ পার্শ্ববর্তী কাগারচর গ্রামের মৃত দুদু মিয়া উরফে ফুলে নেওয়াজের ছেলে মো. জামালকে (৪২) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।