• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে বালক-বালিকায় ফাইনালে ভৈরব, হোসেনপুর, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ পৌরসভা

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে
বালক-বালিকায় ফাইনালে
ভৈরব, হোসেনপুর, করিমগঞ্জ
ও কিশোরগঞ্জ পৌরসভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ ১৭ ফুটবলে বালকদের দলের মধ্যে ফাইনালে উঠেছে ভৈরব ও হোসেনপুর উপজেলা। আর বালিকা দলের মধ্যে ফাইনালে উঠেছে কিশোরগঞ্জ পৌরসভা ও করিমগঞ্জ দল। আগামীকাল শনিবার বিকালে উভয় গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আজ ১১ জুন সকালে জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে বালিকাদের দু’টি সেমি ফাইনালের প্রথমটিতে কিশোরগঞ্জ পৌরসভা দল ৪-০ গোলে কটিয়াদী উপজেলা দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। অপর ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়ন করিমগঞ্জ উপজেলা দল ৪-০ গোলে বাজিতপুর উপজেলা দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এরপর একই মাঠে বালকদের দু’টি সেমি ফাইনালই গোলশূন্য ড্র হয়। পরে প্রথমে হোসেনপুর উপজেলা দল টাইব্রেকারে ৫-৪ গোলে সদর উপজেলা দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিতে ভৈরব উপজেলা দল টাইব্রেকারে করিমগঞ্জ উপজেলা দলকে ৫-৩ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল শনিবার বিকালে বালক ও বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *