• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে র‍্যাবের হাতে গাঁজাসহ এক ব্যক্তি আটক

ভৈরবে র‍্যাবের হাতে
গাঁজাসহ এক ব্যক্তি আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরব এক কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মঈন ইয়াসার তানজীন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। ১১ জুন শুক্রবার বিকাল ৫ টার সময় ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর ভৈরব দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মঈন ইয়াসার তানজীন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের এম আসলাম মৃধা’র ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, ভৈরব র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে। এই সময় ভৈরব দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে একটি মটর সাইকেল কে তল্লাশী করলে মঈন ইয়াসার তানজীন নামে ব্যক্তির কাছে এক কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজা ও মোটরসাইকেল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *