হোসেনপুর সরকারী কলেজ চত্বরে রোভারদের দু’দিনব্যাপী ২৫তম বার্ষিক শিবির বাস ও দীক্ষা অনুষ্ঠান হয়েছে। এতে হোসেনপুর সরকারী কলেজ ও কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ৪০ জন রোভার অংশ নেন। ৯ জুন বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান। রোভারদের প্রশিক্ষণ ও ক্লাশ পরিচালনা করেন জেলা রোভারের সম্পাদক কামরুল আহসান, যুগ্মসম্পাদক সালমা হক, আরএসএল নাহিদ সুলতানা স্বর্ণা, মাহমুদা বেগম, মেহের তাইমুর, বদরুন্নাহার লায়লা, সুখরঞ্জন সরকার ও সুমানিক। দ্বিতীয় দিন বৃহস্পতিবার রোভারদের মাঝে সনদ বিতরণ ও ক্যাম্প ফায়ারের মাধ্যমে অনুষ্ঠানের সম্পাপ্তি হয়। ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ।