• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভৈরবে গাছ থেকে
পড়ে একজনের মৃত্যু

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে আমগাছ থেকে আম পাড়তে গিয়ে অর্জুন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের চণ্ডিবের রেলওয়ে কলোনীর রেলওয়ের সাবেক কর্মচারী জিতেন্দ্র চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, অর্জুন গত ৭ জুন সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনীর একটি আমগাছে উঠেন আম পাড়তে। আম পাড়ার সময় তিনি হঠাৎ গাছ থেকে নীচে পড়ে গুরুতর আহত হন।
পরে তাঁর স্বজনরা উদ্ধার করে ইপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতেই তাকে ঢাকার লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।
আজ ৮ জুন মঙ্গলবার সকালে ঢাকা থেকে লাশ রেলওয়ে কলোনীর বাসায় নিয়ে আসলে স্বজনসহ প্রতিবেশীদের মাঝে কান্নার রোল পড়ে যায়। দুপুরে শহরের পঞ্চবটি শ্মশানঘাটে তার শেষ কৃত্য সম্পন্ন হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *