• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে নির্মাণ শ্রমিকদের নিয়ে নির্মাণ কৌশল সম্পর্কে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ

ভৈরবে নির্মাণ শ্রমিকদের
নিয়ে নির্মাণ কৌশল
সম্পর্কে দক্ষতা
বৃদ্ধিমুলক প্রশিক্ষণ

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে নির্মাণ শ্রমিকদের নিয়ে নির্মাণ কৌশল সম্পর্কে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন নির্মাণ শ্রমিক অংশ নেয়। উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের বাস্তবায়নে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এছাড়াও উপজেলা প্রকৌশলী আবু ইউসুফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আল মামুন ও মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম। প্রশিক্ষণে একটি টেকসই ভবন নির্মাণের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *