• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৫, সদরেই ১৩ জন, সুস্থ হলেন ১২ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৫
সদরেই ১৩ জন
সুস্থ হলেন ১২ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ১৫ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদরেই ১৩ জন, অন্য দু’জন হোসেনপুর ও তাড়াইলের। সুস্থ হয়েছেন ১২ জন, যার মধ্যে সদরে ১০ জন, অন্য দু’জন ভৈরবের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৭ জুন সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৫টি এবং পুরনো ৪ রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৫টি নমুনা। এছাড়া জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবের পরীক্ষায় ৬২টি নমুনা এবং জেলা সদরের জেনারেল হাসপাতাল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *