• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় ৩ সহস্রাধিক নকল স্ট্যাম্প লাগানো বিড়িসহ আটক তিন

পাকুন্দিয়ায় র‌্যাবের হাতে আটক তিন বিড়ি ব্যবসায়ী। - পূর্বকণ্ঠ

পাকুন্দিয়ায় ৩ সহস্রাধিক
নকল স্ট্যাম্প লাগানো
বিড়িসহ আটক তিন

# নিজস্ব প্রতিবেদক :-

র‌্যাবের অভিযানে পাকুন্দিয়ায় ৩ হাজার ৮শ’ নকল স্ট্যাম্প লাগানো বস্তা ভর্তি রাজ্জাক স্পেশাল বিড়ি ও তিনটি মোটরসাইকেলসহ তিন বিড়ি ব্যবসায়ী আটক হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ৭ জুন সোমবার দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে পাকুন্দিয়ার চরদেওকান্দি এলাকার থানারঘাট থেকে গাজীপুরের কাপাসিয়ার মৈশন এলাকার বীরেন্দ্র’র ছেলে বিজয় (২১) ও আতাউর রহমানের ছেলে রুবেল হোসেন (২২) এবং ময়মনসিংহের পাগলা উপজেলার নলচিরা এলাকার আব্দুল হেকিমের ছেলে ইসমাঈল হোসেনকে (২৫) আটক করে। এসময় তারা মোটরসাইকেলে বিড়ির বস্তা নিয়ে যাচ্ছিলেন। বিড়ির গায়ে নকল স্ট্যাম্প লাগিয়ে তারা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন। এ ঘটনায় পাকুন্দিয়ায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *