• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

হোসেনপুরে ভূমি সেবা
সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি
ও আলোচনা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
এ উপলক্ষে ৭ মে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, হোসেনপুর পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো.আক্তার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
উল্লেখ্য ভূমি সেবা সপ্তাহ ৬ জুন থেকে ১০ই জুন পর্যন্ত এই সেবা চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *