কিশোরগঞ্জের হোসেনপুরে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা মানববন্ধন করেছে।
৭ মে সোমবার সকালে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভোক্তাভোগী পরিবারের মোছা. নাজমা আক্তার, মো. আতাব উদ্দিন, মিজান মিয়া ও এলাকাবাসী।
বক্তারা বলেন পিতার মৃত্যুর পর পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষ্যে মারপিট করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এমন কি মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে পৈত্রিক ভিটা ফিরে পেতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে ভুক্তভোগী পরিবার। এসময় এলাকার কয়েক শতাধিক সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।