• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

মরহুম আব্দুল্লাহ মিয়ার শোকসভা আগামী শুক্রবার

মরহুম আব্দুল্লাহ মিয়ার
শোকসভা আগামী শুক্রবার

বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সহ-সভাপতি ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আব্দুল্লাহ মিয়ার স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছে। আগামী ৪ জুন শুক্রবার বাদ আসর পৌর শহরের ছবিঘর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি মো. শাহনেওয়াজ গাজী দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সকল সদস্য ও হাজী আব্দুল্লাহ মিয়ার বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন-শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুম হাজী মো. আব্দুল্লাহ মিয়া গত ২৭ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  – সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *