কিশোরগঞ্জে নতুন ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থও হয়েছেন ১২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৩১ মে সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষায় নতুন ১২টি এবং পুরনো ৬ রোগীর নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১২৮টি নমুনা। বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষায় অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৫৩টি নমুনা। এছাড়া সদরের জেনারেল হাসপাতাল ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৫টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ১০ জন এবং পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ৮ জন, আর ভৈরবে ৪ জন। সোমবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৭৭ জন।