• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় বজ্রপাত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের চেক ও টিন বিতরণ

পাকুন্দিয়ায় বজ্রপাত ও অগ্নিকাণ্ডে
ক্ষতিগ্রস্থদের চেক ও টিন বিতরণ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

বজ্রপাতে নিহত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আর্থিক সহায়তার চেক ও টিন বিতরণ করা হয়েছে। ৩১ মে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এসব অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) একেএম লুৎফর রহমান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এদের মধ্যে বজ্রপাতে নিহত উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের উসমান (২০) এর পিতা রফিকুল ইসলাম’কে ২০ হাজার টাকার চেক এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীকে ৬ হাজার টাকার চেক ও দুই বান্ডেল ঢেউ টিন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *