• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে পানিতে পড়ে এক পরিবারে দুই শিশুর মৃত্যু

করিমগঞ্জের টামনি আকন্দপাড়ায় পানিতে ডুবে নিহত দুই শিশু আফাজ ও লামিম। - পূর্বকণ্ঠ

করিমগঞ্জে পানিতে
পড়ে এক পরিবারে
দুই শিশুর মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জের টামনি আকন্দপাড়া এলাকায় গজারিয়া খালের স্লুইস গেটের পাশে পানিতে পড়ে এক পরিবারের দু’টি শিশু মারা গেছে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী কবিরের ছেলে আফাজ (৮) ও আব্দুর রশিদের ছেলে লামিম (৭) আজ ৩১ মে সোমবার দুপুরে বর্ষার পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা সেখানেই ডুবে মারা গেছে। আফাজ সম্পর্কে লামিমের চাচা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *