• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ব্যক্তিক দূরত্বের নির্দেশনা ব্যাংকে উপেক্ষিত হচ্ছে

ব্যক্তিক দূরত্বের নির্দেশনা ব্যাংকে উপেক্ষিত হচ্ছে

 # মোস্তফা কামাল #

করোনা ভাইরাসের প্রকোপের কারণে এখন সরকার ও স্বাস্থ্য বিভাগসহ সকল মহল থেকেই জনগণকে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করার নির্দেশনা দেয়া হচ্ছে। কোন জরুরি প্রয়োজনে বাইরে গেলেও পরস্পর অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখারও নির্দেশনা দেয়া হচ্ছে। কিন্তু কিশোরগঞ্জের ব্যাঙ্কগুলোতে এই নির্দেশনা উপেক্ষিত হচ্ছে, ভেস্তে যাচ্ছে। দু’ঘন্টা ব্যাংক খোলা রাখার সরকারি নির্দেশ থাকার কারণে নানা শ্রেণীর গ্রাহকরা এই দু’ঘন্টার মধ্যে কাজ সেরে নেয়ার জন্য ব্যাংকে গিয়ে ভীড় করছেন। আর গ্রাহকরা নির্বিকারচিত্তে দীর্ঘ লাইনে গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে ব্যাংকের কাজ সেরে নেয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার জেলা শহরের রূপালী ব্যাংকে গিয়ে এরকম চিত্রই দেখা গেছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *