• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে আক্রান্ত ১৪, সুস্থ হলেন ১০ জন, করোনামুক্ত অষ্টগ্রাম

কিশোরগঞ্জে আক্রান্ত ১৪
সুস্থ হলেন ১০ জন
করোনামুক্ত অষ্টগ্রাম

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ২৬ মে বুধবার নতুন ১৪ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ১০ জন। আর একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্য দিয়ে আজ করোনামুক্ত হলো অষ্টগ্রাম। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৩টি আর পুরনো ৫ রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৬টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ, ৩৩টি নেগেটিভ হয়েছে। অন্যদিকে সদরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি নমুনাই র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১০ জন এবং হোসেনপুর, তাড়াইল, কটিয়াদী ও ভৈরবে একজন করে। সুস্থ হয়েছেন কটিয়াদীতে ৫ জন, বাজিতপুরে ২ জন, আর পাকুন্দিয়া, ভৈরব ও অষ্টগ্রামে একজন করে।
বুধবার জেলায় চিকিৎসাধীন ছিলেন মোট ১৬১ জন। এদের মধ্যে দুই অঙ্কের রোগি ছিল ৪টি উপজেলায়। সদরে ৮২ জন, ভৈরবে ২১ জন, হোসেনপুরে ১৮ জন, আর পাকুন্দিয়ায় ১২ জন। এক অঙ্কের রোগি ছিল ৬টি উপজেলায়। কটিয়াদীতে ৯ জন, করিমগঞ্জে ৭ জন, তাড়াইলে ৫ জন, বাজিতপুরে ৪ জন, কুলিয়াচরে ২ জন, আর নিকলীতে একজন। এছাড়া তিন উপজেলা ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম এখন করোনমুক্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *