• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুর প্রশাসনকে শ্রমিক সংগঠন থেকে ৩৫০ শ্রমজীবীর তালিকা

হোসেনপুর প্রশাসনকে শ্রমিক
সংগঠন থেকে ৩৫০ শ্রমজীবীর তালিকা

 $ মোস্তফা কামাল $

করোনা ভাইরাস আতঙ্কের কারণে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও খেটে খাওয়া মানুষগুলো রোজগার হারিয়ে এখন বিপাকে। এদের অনেকের পক্ষেই মানুষের কাছে হাত পাতা সম্ভব হচ্ছে না। আবার সরকারি সাহায্য নানা কারণে এরা সবাই পাচ্ছেনও না। হোসেনপুরে অটোচালক, রিক্সাচালক, ভ্যানচালকসহ এরকম বহু শ্রমজীবী মানুষ আছেন যারা এখনো কোন সাহায্য পাননি। শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির আহবায়ক আলাল মিয়ার নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে এরকম ৩৫০ জন শ্রমজীবীর তালিকা করে বুধবার হোসেপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে এসব শ্রমজীবীকে খাদ্যসাহায্য দেয়ার জন্য দাবি জানানো হয়েছে। এছাড়া, এ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দরিদ্র পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আলু, তেলসহ ৫ কেজি পরিমাণ খাদ্যসামগ্রির প্যাকেটও বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *