• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের হেফাজত নেতা হাবিব উল্লাহকে কারাগারে প্রেরণ

কিশোরগঞ্জের হেফাজত
নেতা হাবিব উল্লাহকে
কারাগারে প্রেরণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল জামে মসজিদের খতিব নেত্রকোনার কেন্দুয়া এলাকার বাসিন্দা মুফতি হাবিব উল্লাহ সিদ্দিকীকে সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে গাগলাইল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৯ মে বুধবার তাকে হেফাজতের হরতালকালে পরিচালিত তাণ্ডবের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল জামে মসজিদ কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন দুলাল জানিয়েছেন, কমিটির নেতৃবৃন্দ এর আগেও কয়েকবার তাকে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সতর্ক করেছিল। আর গত ২৬ মার্চ বিক্ষোভ এবং ২৮ মার্চ হরতালে তাণ্ডবের ঘটনায় এলাকার কিছু মাদ্রাসা ছাত্রসহ তার সম্পৃক্ততার কারণে ঈদের পরদিন মসজিদ কমিটি পুনরায় সভা ডেকে হাবিব উল্লাহকে মসজিদ ছেড়ে চলে যেতে বলেছিল। ওসি জানিয়েছেন, তিনিও বেশ ক’দিন আগেই চেয়ারম্যানের কাছ থেকে হাবিব উল্লাহ সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়েছেন। অবশেষে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *