মিঠামইন আজ ১৯ মে বুধবার একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্য দিয়ে করোনামুক্ত হলো। এর আগে গত ৪ মে করোনামুক্ত হয়েছে ইটনা। কিশোরগঞ্জে আজ নতুন ৯ রোগি শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন নতুন ২৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ৯টি আর পুরনো দুই রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৩টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষায় পুরনো এক রোগির নমুনা পজিটিভ আর ৯১টি নেগেটিভ হয়েছে। অন্যদিকে জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং ভৈরব, করিমগঞ্জ ও নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩৯টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৮ জন সদরের আর একজন বাজিতপুরের। সুস্থদের মধ্যে সদরে ১২ জন, কুলিয়ারচরে ৫ জন, বাজিতপুরে ৪ জন, ভৈরবে ৩ জন আর মিঠামইনে একজন। ২৫ জন সুস্থ হওয়ার মধ্য দিয়ে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে। গতকাল মঙ্গলবার ছিল ১৭২ জন।