• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে হোসেনপুর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের
মুক্তির দাবিতে হোসেনপুর
প্রেসক্লাবের মানববন্ধন

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। ১৯ মে বুধবার সকালে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে হোসেনপুর প্রেসক্লাব।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃর্শত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খায়রুল, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, সাংবাদিক গীতা রানী ঘোষ, উজ্জ্বল সরকার, মো. খায়রুল ইসলাম, মো. শামসুল হক, কবির আহমেদ, অলিউল্লাহ, আল মামুন, এস এম হৃদয়, মাহমুদুল হাসান তারিপ, শরিফুল ইসলাম রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *