কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার সংক্রামক ব্যধি আইনসহ বিভিন্ন আইনে ৬২টি মামলার বিপরীতে ৬৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৪০টি মামলায় ৩৪ হাজার ৩০০ টাকা, কটিয়াদীতে দুই মামলায় এক হাজার টাকা, নিকলীতে চার মামলায় ১১শ’ টাকা, কুলিয়ারচরে চার মামলায় চার হাজার টাকা এবং ভৈরবে ১২ মামলায় ১৬ হাজার টাকা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।