• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ফিলিস্তিনে ইসরায়েলী হামলা বন্ধের দাবিতে কিশোরগঞ্জে জেলা সিপিবির মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলী হামলা
বন্ধের দাবিতে কিশোরগঞ্জে
জেলা সিপিবির মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর নৃশংস বোমা হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে কিশোরগঞ্জে সিপিবি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ ১৯ মে বুধবার সকালে জেলা শহরের স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সিপিবি’র সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম, মুক্তিযোদ্ধা নূরুল হক, কৃষক নেতা মোস্তফা কামাল নান্দু, সেলিম উদ্দিন খান প্রমুখ। বক্তাগণ ফিলিস্তিনীদের পাশে দাঁড়িয়ে ইসরাইলের এই বর্বর হামলা রুখে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *