• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মানববন্ধন রোজিনার মুক্তি দাবি বিচার বিভাগীয় এবং গণতদন্ত কমিশন দাবি

কিশোরগঞ্জে মানববন্ধন
রোজিনার মুক্তি দাবি
বিচার বিভাগীয় এবং
গণতদন্ত কমিশন দাবি

# নিজস্ব প্রতিবেদক :-

প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদ, তার মুক্তি ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে কিশোরগঞ্জের সাংবাদিকরা মানববন্ধন করেছেন। টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের ব্যানারে আজ ১৯ মে বুধবার সকালে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংগঠনের কার্যকরি সভাপতি সময় টিভির প্রতিনিধি নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও জেলা স্বাচিপ সম্পাদক ডা. আ.ন.ম নৌশাদ খান, দৈনিক সংবাদের সাংবাদিক মোস্তফা কামাল, সমকালের সাইফুল হক মোল্লা দুলু, কালের কন্ঠের শফিক আদনান, সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমি, সংগঠনের সাধারণ সম্পাদক মাছরাঙা টিভির বিজয় রায় খোকা, মানবজমিনের আশরাফুল ইসলাম, নিউ নেশনের আলম সারোয়ার টিটু, ডিবিসি’র শরীফ আলম, এটিএন বাংলার সাইফুল মালেক চৌধুরী, কবি বাঁধন রায়, মাই টিভির আব্দুল্লাহ আল মামুন পলাশ প্রমুখ।
বক্তাগণ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষোভ থেকেই দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা রোজিনা ইসলামের ওপর ৬ ঘণ্টা আটকে রেখে মধ্যযুগীয় বর্বরতায় নির্যাতন চালিয়েছেন। রোজিনার গলায় চেপে ধরে যেন সাংবাদিকতার কণ্ঠকেই চেপে ধরা হয়েছে। শেষ পর্যন্ত তাকে সাজানো অভিযোগ দিয়ে মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বক্তাগণ এই ন্যক্কারজনক ঘটনা তদন্তে বিচার বিভাগীয় এবং বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে গণতদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত উদ্দেশ্যমূলক তদন্ত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল স্তরের দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সম্পদের হিসাব নেয়ারও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *