• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৯, সুস্থ হলেন ২০ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৯
সুস্থ হলেন ২০ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ৬টি ল্যাবের পরীক্ষায় নতুন ১৯ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৮ মে মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ১০টি পজিটিভ আর ৮৪টি নেগেটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১৬১টি নমুনা পরীক্ষায় জেলার দু’টি আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৫৮টি নমুনা। অন্যদিকে জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং ভৈরব, নিকলী ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৮টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৭টি পজিটিভ আর ৮১টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদর ও ভৈরবে ৮ জন করে, আর হোসেনপুর, পাকুন্দিয়া ও কটিয়াদীতে একজন করে। আজ সুস্থ হয়েছেন পাকুন্দিয়ায় ১১ জন, করিমগঞ্জ ও ভৈরবে ৩ জন করে, সদরে ২ জন আর কুলিয়ারচরে একজন। ফলে আজ জেলায় চিকিৎসাধীন আছেন মোট ১৭১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *