• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

নিকলীতে এক কিশোর নেত্রকোনায় বাজিতপুরের যুবক বজ্রপাতে নিহত

নিকলীতে এক কিশোর
নেত্রকোনায় বাজিতপুরের
যুবক বজ্রপাতে নিহত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে এক কিশোর এবং নেত্রকোনার খালিয়াজুড়িতে বাজিতপুরের এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। নিকলীর গুরুই ইউপি চেয়ারম্যান আবু তাহের জানিয়েছন, তার ইউনিয়নের বেতি নোয়াগাঁও গ্রামের মিয়া চাঁনের ছেলে আরিফুল ইসলাম (১৭) আজ ১৮ মে মঙ্গলবার বিকালের দিকে বেতিয়ারচর হাওর থেকে গরু আনতে গেলে বজ্রপাতের শিকার হয়। মুমূর্ষু অবস্থায় তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাজিতপুরের দীঘিরপাড় সুতারপাড়া এলাকার শিশু মিয়ার ছেলে নৌশ্রমিক বাছন মিয়া (২২) আজ সুনামগঞ্জ থেকে নৌকা নিয়ে কিশোরগঞ্জ আসার পথে নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *