• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলীর জানাজা ও দাফন সম্পন্ন

করিমগঞ্জের সাবেক উপজেলা
চেয়ারম্যান জনাব আলীর
জানাজা ও দাফন সম্পন্ন

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. জনাব আলীর (৭৮) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসায় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার মরদেহ রাতেই করিমগঞ্জের কান্দাইল কামারহাটিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি কান্দাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং কৃতি ফুটবলার ছিলেন। আজ ১৮ মে মঙ্গলবার বাদ জোহর জানাজার জন্য তার কফিন কান্দাইল উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গেলে সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ কয়েকজন জনাব আলীর কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *