• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান জনাব আলী আর নেই

করিমগঞ্জ উপজেলা পরিষদের
সাবেক দু’বারের চেয়ারম্যান
জনাব আলী আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জনাব আলী (৭৫) আজ ১৭ মে সোমবার সন্ধ্যার আগে জেলা শহরের বত্রিশ এলাকার বাসায় মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি শিক্ষক এবং কৃতি ফুটবলারও ছিলেন। তিনি আসামের হাফলং সামরিক ক্যান্টমেন্ট প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন বলে জানিয়েছেন তার সহযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী। আগামীকাল মঙ্গলবার তাকে নিজ এলাকা করিমগঞ্জের কান্দাইল কামারহাটিয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *