• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন রোগি ৫ সুস্থ ৭

কিশোরগঞ্জে করোনায়
আরও একজনের মৃত্যু
নতুন রোগি ৫ সুস্থ ৭

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৮৩ জনের করোনায় মৃত্যু হলো। সদর উপজেলার ৬৮ বছরের এক পুরুষ রোগি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৩ মে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মারা গেছেন। এছাড়া আজ নতুন রোগি শনাক্ত হয়েছে ৫ জন, আর সুস্থ হয়েছেন ৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় নতুন ৪টি আর পুরনো ৪ রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫১টি নমুনা। অন্যদিকে সদরের জেনারেল হাসপাতাল ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় একটি পজিটিভ ও ৮টি নেগেটিভ হয়েছে। এছাড়া জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবের পরীক্ষায় ৪৫টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৩ জন, আর করিমগঞ্জ ও ভৈরবে একজন করে। সুস্থ হয়েছেন কুলিয়ারচরে ৪ জন আর করিমগঞ্জে ৩ জন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ২০৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *