• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে অতি দরিদ্রদের মাঝে ব্র্যাকের টাকা বিতরণ

কিশোরগঞ্জে অতি দরিদ্রদের মাঝে ব্র্যাকের টাকা বিতরণ

 # মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে অতি দরিদ্রদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। ব্র্যাকের পক্ষ থেকে সদর উপজেলার ১৬৬টি অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ দেড় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্বরে টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় তিনি উপস্থিত উপকারভোগীসহ সকলের উদ্দেশ্যে বর্তমান করোনা বিপর্যয়ের সময়ে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানারকম পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, ভাইসচেয়ারম্যান আব্দুস সাত্তার, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মতিন খান ও জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলামসহ হাদি খান, কাজিউল কুজ্জাত খান, কবিতা মিত্র প্রমুখ। ব্র্যাক কর্মকর্তাগণ জানান, তারা হাওর উপজেলা ইটনায়ও দেড় হাজার দরিদ্র পরিবারের মধ্যে দেড় হাজার টাকা করে বিতরণ করেছেন। এছাড়াও এক লাখ সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, বিভিন্ন হাটবাজারে হাত ধুয়ার জন্য ড্রাম স্থাপন, বিভিন্ন দোকানের সামনে নিরাপদ দূরত্বসূচক বৃত্ত তৈরির কাজও করেছেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *