কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো ১৫০টি পরিবার। মঙ্গলবার (১১ মে) বিকালে রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম লায়ন মো. মুজিবর রহমান এর নিজ বাড়িতে ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তাঁর ছোট ভাই রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগে সদস্য লায়ন মশিউর আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ময়েজ উদ্দিন খান, সাবেক ভিপি মুহম্মদ ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মামনুর রশিদ ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদ প্রমূখ।