কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হুমায়ুনের ঈদ উপহার অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলায় করোনা পরিস্থিতিতে ও ঈদুল ফিতরকে সামনে রেখে এক হাজার অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১১ মে মঙ্গলবার দুপুরে হোসেনপুর মডেল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মসিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত পক্ষ থেকে পাঠানো এ উপহার বিতরণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ঈদ উপহারের মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, দুধ, সেমাই ইত্যাদি।
উপহারগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমএ হালিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মানিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো.আজহারুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আল আমিন অপু প্রমুখসহ অন্যরা।