• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে স্বেচ্ছাসেবী টিমের পক্ষ থেকে ৩শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

ভৈরবে স্বেচ্ছাসেবী
টিমের পক্ষ থেকে ৩শ
পরিবারের মাঝে ঈদ
সামগ্রী ও বস্ত্র বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ভৈরবে স্বেচ্ছাসেবী টিম নামের সংগঠনের পক্ষ থেকে ৩শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ১১ মে মঙ্গলবার পৌর শহরের নিউ টাউন এলাকায় ইসলাহুল উম্মাহ মাদরাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল।
জানা যায়, পবিত্র মাহে রমজানের শুরু থেকে স্বেচ্ছাসেবী টিমের কার্যক্রমের আওতায় পথচারী, দুস্থ, এতিম ও বেদে জনগোষ্ঠীর মাঝে ৭ম ধাপে ইফতার ও সেহেরী বিতরণ করে আসছে। মঙ্গলবার বিকালে ঈদ উপলক্ষে ৩শ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারের মাঝে ঈদ সামগ্রীতে চাল, আলু, পোলাও চাল, তৈল, চিনি, সেমাই, নুডলস, দুধ, কিসমিস বিতরণ করেন। এছাড়াও শিশুদের জামা, বড়দের শাড়ি, লুঙ্গি, থ্রি-পিছ বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. মাওলানা আনাস মাহমুদের সভাপতিত্বে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুগ্ম-সমন্বয়ক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, টিম সদস্য মাওলানা মাহফুজ, মুফতি আশরাফুল ইসলাম, মুফতি ইকবাল, মাওলানা আল আমিন সাদী, মাওলানা সালমান, সাদ, খাইরুল, দুলাল, স্বপন, জোবাইদ প্রমুখ।
এছাড়াও সংগঠনটি করোনা মহামারির শুরু থেকেই স্বেচ্ছায় করোনায় মৃতদের দাফন কাফনসহ দুস্থ ও অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *