• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে লাইনচ্যুত ইঞ্জিন ২০ ঘণ্টা পর উদ্ধার

ভৈরবে লাইনচ্যুত
ইঞ্জিন ২০ ঘণ্টা
পর উদ্ধার

# মোস্তাফিজ আমিন :-

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে সাইডিং লাইনে লাইনচ্যুত হওয়া একটি ইঞ্জিন ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ১০ মে সোমবার বিকেল ৫টার দিকে চালক ইঞ্জিনটি সান্টিং দেয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আজ ১১ মে মঙ্গলবার দুপুর একটার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করে মূল লাইনে আনা হয়। আখাউড়া ও ঢাকা থেকে দুটি রিলিফ ট্রেন এসে ২০ ঘণ্টা পর ইঞ্জিনটি উদ্ধার করে।
বাংলাদেশ রেলওয়ের ভৈরব অফিসের সহকারী প্রকৌশলী জিসান দত্ত জানান, সোমবার বিকেলে মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি সান্টিং দেয়ার সময় লাইনচ্যুত হয়। লকডাউনের কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় কোনো সমস্যা হয়নি। তাছাড়া দুর্ঘটনাটি ঘটে সাইডিং লাইনে।
তিনি আরও বলেন, কোন ইঞ্জিন সান্টিং করতে হলে গতি ৮ মাইল থাকতে হয়। কিন্তু এই ইঞ্জিনটি সান্টিংয়ের সময় গতি ছিলো ৮ মাইলেরও বেশী। ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এর কারণে রেললাইনের সামান্য ক্ষতি হলেও ঠিক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *