• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে এমপি নাজমুল হাসানের পক্ষ থেকে মাস্ক বিতরণ

ভৈরবে এমপি নাজমুল হাসানের
পক্ষ থেকে মাস্ক বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত উদ্যোগে ভৈরবে হতদরিদ্রদের জন্য ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। আজ ১১ মে মঙ্গলবার দুপুরে ভৈরব পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকায় বেক্সিমকো ফার্মা কোম্পানীর অফিসের সামনে এমপি নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে ৭ ইউনিয়ন ও পৌর এলাকার ১২টি ওয়ার্ডের নেতা-কর্মীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। দরিদ্র ও পথচারী মানুষের মাঝে মাস্ক বিতরণের জন্য উপহারের এই মাস্ক স্থানীয় নেতাদের হাতে তুলে দেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব মো. সাখাওয়াত উল্লাহ, যুগ্ম-সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *