• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ভিজিএফ এর আর্থিক সহায়তা পেল পৌর ১নং ওয়ার্ডের ৬শ হত দরিদ্র পরিবার

ভৈরবে ভিজিএফ এর আর্থিক
সহায়তা পেল পৌর ১নং ওয়ার্ডের
৬শ হত দরিদ্র পরিবার

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ভিজিএফ এর আর্থিক সহায়তা পেল পৌর ১নং ওয়ার্ডের ৬শ হত দরিদ্র পরিবার। আজ ১০ মে সোমবার ভৈরব বাজার দক্ষিণ ঋষিপাড়া ও কাঠপট্টি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা হত দরিদ্রদের হাতে তুলে দেন পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। ১নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সৈকত এর তত্ত্বাবধানে ৬শ পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৪শ ১৪ জনকে ভিজিএফ এর নগদ টাকা বিতরণ করার কথা থাকলেও হত
দরিদ্রের সংখ্যা বেশি হওয়ায় কাউন্সিলর আল আমিন সৈকত ব্যক্তিগত ভাবে আরো টাকা যোগ করে মোট ৬শ পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করেন। এছাড়াও এ সহায়তা পৌর শহরের ১২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি রাজীব হালদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *