ভৈরবে পথফুল পাঠশালার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের ঈদ উপহার দিলেন ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। আজ ১০ মে সোমবার বিকাল ৪টায় মেঘনা নদীর পাড় মুশকিলার হাটি এলাকায় ৮৪ জন এতিম ও দরিদ্র শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন তিঁনি।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু, ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা, হাজী আসমত কলেজ ছাত্রলীগ শাখা সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, পথফুল পাঠশালা প্রতিষ্ঠাতা শামীম রহমান জয়, আতিক আহমেদ সৌরভ এর ছেলে অমিয়, ছাত্রলীগ নেতা শাহিনুর ইসলাম শাহিন, সংগঠনের সদস্য তানভীর আলম হিমেল, মোস্তাকিম হোসাইন, সাগর আহমেদ, সিয়াম ভূইয়া, ফাহিম আহমেদ, রিয়াজ উদ্দিন, রোকসানা ইসলাম সেতু, ইসরাত জাহান নিছা, মহিবুর রহমান, রিপন রয় প্রমুখ।
এ বিষয়ে পথফুল পাঠশালা প্রতিষ্ঠাতা শামীম রহমান বলেন, বৈষম্য নয়, সবার জন্য শিক্ষা- এ শ্লোগানকে বুকে নিয়েই ক্ষুদে হতদরিদ্র ও এতিম শিশুদের নিয়ে আমার এই পাঠশালা পরিচালনা করে আসছি। মানুষ বিভিন্নভাবে এই পাঠশালাকে সহযোগিতা করছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর পক্ষ থেকে ৮৪ জনকে ঈদ উপহার জামা কাপড় দেয়া হয়েছে।
এ বিষয়ে আতিক আহমেদ সৌরভ বলেন, আমি অনেক আনন্দিত। এবারের ঈদের আনন্দ আমি শিশুদের মধ্যে বিলিয়ে দিতে পেরেছি। এই অসহায় শিশুদের সার্বিক সহযোগিতায় ও তাদের শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।