• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে কুখ্যাত আন্তঃজেলা নৌ ডাকাত বাছির গ্রেফতার

ভৈরবে কুখ্যাত আন্তঃজেলা
নৌ ডাকাত বাছির গ্রেফতার

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে কুখ্যাত আন্তঃজেলা নৌ ডাকাত বাছির মিয়া (৩৫) গ্রেফতার হয়েছে। আজ ১০ মে সোমবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের চরমঞ্জুর নগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে ভৈরব নৌ থানাসহ ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন নৌ থানায় হাফডজন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড়টার দিকে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুতিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাদেকপুর ইউনিয়নের নদী কূলবর্তী চরমঞ্জুর নগর এলাকায় অভিযান চালিয়ে বাছিরকে গ্রেফতার করে। বাছির ওই এলাকার সাফি উদ্দিনের ছেলে।
গ্রেফতারের পর সোমবার বিকালে ভৈরব-কুলিয়ারচর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু ও ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনের নির্দেশে ডাকাত বাছিরকে ভৈরব নৌ থানায় হস্তান্তর করা হয়।
ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম খান সত্যতা স্বীকার করে জানান, কুখ্যাত নৌ ডাকাত বাছির ভৈরব নৌ থানার মামলা নং (ডাকাতি) ২১ (২) ২১ এবং মামলা নং-৫ (৫)২১ এর এজাহার নামীয় পলাতক আসামি। যার তদন্তকারী কর্মকর্তা তিঁনি নিজেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *