কিশোরগঞ্জে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া দুই হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রি বিতরণ করা হচ্ছে। আজ ১০ মে সোমবার সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমির সঞ্চালনা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদীসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও দুধের একটি করে প্যাকেট তুলে দেন।