• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ড. মাজহারুল হক আর নেই

ড. মাজহারুল হক আর নেই

 #মোস্তফা কামাল #

কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হক চুন্নু (৫৭) আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা শহরের জেনারেল হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি ছিলেন সদা হাস্যোজ্বল, বিনয়ী ও সকল মহলের প্রিয়ভাজন একজন শিক্ষক। তার মৃত্যুতে গুরুদয়াল কলেজ পরিবারসহ সর্বত্র নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে শহরের বত্রিশ এলাকার বাগেজান্নাত গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

শোক প্রকাশ

একজন মেধাবী, স্বনামধন্য ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ড. মাজহারুল হক চুন্নুর আকস্মিক মৃত্যুতে পূর্বকন্ঠ পরিবার গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *