• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

হোসেনপুরে
বজ্রপাতে শিশুর মৃত্যু

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বজ্রপাতে মো. নূর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৯ মে রোববার বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামে এ ঘটনা ঘটে। মো. নূর ওই গ্রামের মৃত ইকবালের ছেলে।
স্থানীয়রা জানায়, মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো মো. নূর। রোববার বিকেলে বাড়ির পাশে কয়েক শিশুর সঙ্গে সে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মো. নূরের মৃত্যু হয়।
চরপুমদী গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশ মো. আনিছ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *