• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ইতালিতে মৃত দানা মিয়ার পরিবারকে আরও আর্থিক সহায়তা

ইতালিতে মৃত দানা
মিয়ার পরিবারকে আরও
আর্থিক সহায়তা

# মোস্তাফিজ আমিন :-

ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর দায় বাড়ির দুখু মিয়ার ইতালী প্রবাসী ছেলে দানা মিয়ার স্ত্রী ও পিতার হাতে ভৈরব সমিতি ভেনিস এর পক্ষ থেকে দুই লাখ ১৬ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ ৯ মে রোববার দুপুরে ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু দানা মিয়ার স্ত্রীর হাতে ১ লাখ ৮ হাজার এবং পিতা দুখু মিয়ার হাতে ১ লাখ ৮ হাজার টাকা তুলে দেন।
এ সময় ভৈরব সমিতি ভেনিস এর পক্ষ থেকে ইতালি প্রবাসী সোহেলুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও হাজী আসমত কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ভৈরব পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, বিএনপি নেতা সাংবাদিক সোহেলুর রহমান, বিএনপি নেতা ইকবাল হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসারের অভাব দূর করতে গত ডিসেম্বর মাসে দানা মিয়া ইতালীতে যান। সেখানে যাওয়ার পর মহামারি করোনার পরিস্থিতিতে মানসিক চাপে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ অচেতন থাকার পর গত ৩০ মার্চ মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেন।
ভৈরব সমিতি ভেনিস এর সদস্যদের ব্যক্তিগত ব্যক্তিগতভাবে দরিদ্র এ পরিবারটিকে এ নগদ সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *