• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৫’শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গীসহ খাদ্য সামগ্রী বিতরণ

ভৈরবে ৫’শতাধিক পরিবারের
মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী
লুঙ্গীসহ খাদ্য সামগ্রী বিতরণ

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের পরিবারের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারকে শাড়ী, লুঙ্গি ও খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ৮ মে শনিবার সকালে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়। আজ ৯ মে রোববার সকালে শহরের কমলপুর আমলা পাড়ায় তিনশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কাজল উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, আধা লিটার দুধ, আধা কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও এক প্যাকেট সেমাই। এসব খাদ্য সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। এর আগে বিচারপতির গ্রামের বাড়ি মৌটুপীতে দুই শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়াও আরও ৮০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *