ভৈরবের সাংবাদিকতার পথিকৃত সাংবাদিক আব্দুল হালিম মোল্লা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উৎসব উপলক্ষ্যে এতিম ছাত্রদের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়। আজ ৮ মে শনিবার ভৈরবের শ্রীনগর ইউনিয়নের নূরে মদিনা নূরুল ইসলাম মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদের মধ্যে এ ঈদ পোষাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক আব্দুল হালিম মোল্লার কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার এবং সাংবাদিক আব্দুল হালিম মোল্লা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাহিন মোল্লা। এছাড়াও অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাঁশগাড়ি এর সভাপতি মো. ইব্রাহিম, বিশিষ্ট সমাজকর্মী নাছির মোল্লা, আনোয়ার জাহেদ দর্পন, মাহমুদুল হসান মাসুদ প্রমুখ। ঈদ পোষাক বিতরণ অনুষ্ঠানে শ্রীনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিগণ এতিম ছাত্রদের হাতে ঈদ পোষাক তুলে দেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন নূরে মদিনা নূরুল ইসলাম মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ফারুকী। দোয়া শেষে ইফতারের আয়োজন করা হয়।