• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

টিকার নিবন্ধন আপাতত বন্ধ, কুলিয়ারচরের একজনের মৃত্যু, আক্রান্ত ৫, সুস্থ হলেন ৭ জন

টিকার নিবন্ধন আপাতত বন্ধ
কুলিয়ারচরের একজনের মৃত্যু
আক্রান্ত ৫, সুস্থ হলেন ৭ জন

# মোস্তফা কামাল :-

দেশে করোনার টিকার নতুন চালান না আসায় টিকার বিন্ধন আপাতত বন্ধ আছে। সর্বশেষ গত ৩০ এপ্রিল ২৯ জনের নিবন্ধনের মধ্য দিয়ে জেলায় মোট নিবন্ধন হয়েছে এক লাখ ২৭ হাজার ৪৮১ জনের। এরপর থেকে আর নিবন্ধন নেয়া হচ্ছে না। টিকার প্রথম ডোজও এখন বন্ধ রয়েছে। কিশোরগঞ্জে প্রথম ৯৬ হাজার ডোজ টিকার চালান এসেছিল। দ্বিতীয়বার এসেছে ৪৮ হাজার ডোজ। অর্থাৎ জেলায় মোট এক লাখ ৪৪ হাজার ডোজ টিকা এসেছে। প্রথম ডোজ নিয়েছিলেন ৭৬ হাজার ৬৬৫ জন। ফলে এদের সবাইকে দ্বিতীয় ডোজ দিতে গেলে মোট এক লাখ ৫৩ হাজার ৩৩০ ডোজ টিকার প্রয়োজন। ফলে টিকার সরবরাহ অনুযায়ী আপাতত ৯ হাজার ৩৩০ ডোজ কমতি আছে। আজ ৮ মে শনিবার পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ হাজার ৬২৪ জন। তবে প্রথম ডোজ নেওয়া সকলের দ্বিতীয় ডোজ সম্পন্ন হতে হতে টিকার নতুন চালান চলে আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে কুলিয়ারচরের ৭৫ বছরের এক বৃদ্ধা করোনায় চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ৮১ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন ৫ জনের করোনা ধরা পড়েছে। আর সুস্থ হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৩১টি নমুনা। আক্রান্তরা সবাই সদরের। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৮২টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন সদরে ১২ জন, করিমগঞ্জ ও ভৈরবে ৪ জন করে, আর কুলিয়ারচরে ৩ জন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসধীন আছেন ২৭৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *